লিবিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই ক্রু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৭
লিবিয়ার সরকারপন্থি বাহিনীর মিগ-২৩ নামের এক যুদ্ধবিমান ত্রিপোলির ৬০ কিলোমিটার উত্তরপূর্বে বিধ্বস্ত হয়ে দুই জন ক্রু নিহত হয়েছে।
 
ত্রিপোলির মিতিগা বিমানঘাটির কাছাকাছি বিমানঘাঁটি থেকে এটি আকাশে উড়ার পর পরই বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
 
বিমানটি ত্রিপোলির জাতীয় ঐকমত্যের সরকারের প্রতি অনুগত বাহিনীর বলে জানা গেছে। গোলযোগপূর্ণ দেশটির প্রতিপক্ষদের কাছ থেকে নিয়ন্ত্রণ নেয়ার লড়াই চালিয়ে যাচ্ছে এ বাহিনী।
 
লিবিয়ার সরকারের প্রতি অনুগত বাহিনীর কাছে পুরান যুদ্ধবিমানের বহর রয়েছে। ২০১১ সালে দেশটির সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি গণ-অভ্যুত্থানে নিহত হওয়ার পর এ সব বিমান তাদের হস্তগত হয়।
 
ইত্তেফাক/এএম