সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তাগিদ প্রিন্স চার্লসের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৯
ব্রিটেনের যুবরাজ চার্লস ভিন্ন ধর্মে বিশ্বাসীদের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতার তাগিদ দিয়ে বলেছেন, না হলে ‘অতীতের আতঙ্ক’ ফিরে আসবে।বৃহস্পতিবার বিবিসি’র একটি বিশেষ অনুষ্ঠানে এই রেডিও-বার্তা দিয়েছেন প্রিন্স চার্লস।
 
বড়দিনের বিশেষ বার্তায় ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে সরব হলেন ৬৮ বছর বয়সী ব্রিটিশ যুবরাজ। ব্রিটেনের সিংহাসনের উত্তরসূরি চার্লস বলেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় এমন সব গোষ্ঠীর উত্থান দেখতে পাচ্ছি, যারা সংখ্যালঘুদের বিশ্বাসের প্রতি প্রবল আক্রমণাত্মক। এই সব ঘটনা ১৯৩০-এর সময়ের গভীর আতঙ্কের দিনের কথা মনে করিয়ে দিচ্ছে।’
 
এ প্রসঙ্গে তিনি নিজের জন্ম ও ছোটবেলার কথাও টেনে এনেছেন। বাসস
 
ইত্তেফাক/এমএইচ