নারায়ণগঞ্জের নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করেছে: তোফায়েল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৮
 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘সবার কৃতিত্বেই নাসিক নির্বাচন ভালো হয়েছে, দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।’
 
শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির নিয়মিত অনুষ্ঠান ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালের জাতীয় নির্বাচনও এমন অবাধ ও নিরপেক্ষ হবে। তখন বিএনপি আর কোনো দাবি দাওয়া না তুলে নির্বাচনে অংশ নেবে। তবে নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে ও আওয়ামী লীগ লাভবান হবে।’
 

ইত্তেফাক/এএম।