৩৬ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৯:২৩
 
কক্সবাজারের টেকনাফ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই দুটি নৌকাকে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাফ নদী দিয়ে আসা নৌকা দুটিতে ৩৬ জন রোহিঙ্গা ছিলেন।
 
শুক্রবার ভোর চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত তারা টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়।
 

ইত্তেফাক/এএম।