টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচন: সাংবাদিকদের সাথে সদস্য প্রার্থীর মতবিনিময়

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৯:০২
 
আসন্ন টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার বিকালে এলেঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 

এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টনের সঞ্চালনায় মতবিনিময় সভায় কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, সততার সাথে কাজ করে যেতে চাই কালিহাতীবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের জন্য। যারা ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় জনপ্রতিনিধিত্ব করেন তাদের সুখে-দুখে পাশে থেকে তাদের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবো। তিনি আরো বলেন, নীতিবান যত গরীব ও দূর্বল লোকই হোক এবং নীতিভ্রষ্টরা যতই শক্তিশালী হোক আমি দূর্বলদের পাশে থেকে ন্যায় প্রতিষ্ঠা করবো। এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কমিশনার আবুল কাশেম, এলেঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি দাশ পবিত্র, ইত্তেফাকের সাংবাদিক অভিজিত্ ঘোষ, সাংবাদিক তারেক আহম্মেদ প্রমুখ।