শান্ত মারিয়াম ফাউন্ডেশন ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে দুদিন ব্যাপী শহীদ মুক্তিযোদ্ধা দিবস উদযাপিত হলো। আয়োজনের প্রথম দিন অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১৭ ডিসেম্বর ‘শহীদ মুক্তিযোদ্ধা দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজক প্রতিষ্ঠান নিয়মিত এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে গত কয়েকবছর ধরেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক এমপি, সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) শওকত আলী এমপি, মোহাম্মদ সোহরাব হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শিল্পী সাহাবুদ্দিন আহমেদ, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব জিষ্ণু প্রসন্ন মুখার্জী।
IMG0
অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইনামূল কবীর শান্ত বলেন,‘আমরা প্রতিবছর এদেশের নাগরিক হিসেবে দায়িত্ব হিসেবেই এই কাজটি করে থাকি। এবং শিক্ষার্থী সহ দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনই আমাদের এই উদ্যোগের সফলতা। আগামী বছরগুলোতে আরো বর্ণাঢ্যভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধা দিবসের এই অনন্য আয়োজন প্রসঙ্গে শান্ত মারিয়াম বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক প্রখ্যাত উপস্থাপক সূবর্ণা নাওয়াদির বলেন,‘ মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন অনন্য আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে নিজেরও ভালো লাগে। আমি তাই অনুষ্ঠানটির একজন সাধারণ কর্মী হিসেবে দেশের সবচেয়ে সম্মানিত মুক্তিযোদ্ধাদের কথা শুনি, তাদের আবেগ, স্বপ্নের কথা উপভোগ করি। আমার মতে মুক্তিযোদ্ধা দিবসটিকে আরো ব্যপক আয়োজনে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে উদযাপন করা উচিত।’
