চ্যানেল আইতে ২৪ ডিসেম্বর রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘সোনার পাখি রূপার পাখি’। রচনা কাজী শাহীদুল ইসলাম ও পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু।
নাটকটিতে অভিনয়ে রয়েছেন খালেদা আক্তার কল্পনা, আরফান আহমেদ, নিলয় আলমগীর, ফারজানা চুমকি, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ শাহরিয়ার, শাহনাজ সুমী, জোহরা ইতিপা, সোমা স্বজল, তানভির লিমন, মনিষা সিকদার, মিষ্টি মারিয়া, তন্দ্রা শ্রাবন, রোজলিন নুসরাত প্রমুখ।
একটি পারিবারিক গল্প নিয়ে নাটকের কাহিনী সাজানো হয়েছে। গ্রামীণ জীবনের আবহে দেখানো হয়েছে পারিবারিক বন্ধন ও মায়া মমতার সম্পর্ক। একটি দীর্ঘ ধারাবাহিক হিসেবে সম্প্রতি শুরু হয়েছে। সপ্তাহের শনি ও রোববার রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে ‘সোনার পাখি রুপার পাখি’।
ইত্তেফাক/এমএআর
