নাট্য সংগঠন মণিপুরি থিয়েটার পাঁচদিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করতে যাচ্ছে। পাঁচটি নাটক নিয়ে উৎসব শুরু হচ্ছে আজ ২৪ ডিসেম্বর শনিবার, বিকাল সাড়ে ৫টায় হবে এর উদ্বোধন। আয়োজনটি শেষ হবে আগামী ২৮ ডিসেম্বর।
ভারতের বিখ্যাত নৃত্যগুরু কলাবতী দেবী। যার হাত ধরে উঠে এসেছে দুই বাংলার প্রথিতযশা অনেক নৃত্যশিল্পী। মণিপুরি নাচের বরেণ্য এ শিল্পী এসেছেন ঢাকায়। পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব উদ্বোধন করবেন ভারতের পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত প্রখ্যাত এই মণিপুরি নৃত্যগুরু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উদ্বোধনী সন্ধ্যায়মঞ্চস্থ হবে ‘লেইমা’। ২৫ ডিসেম্বর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘ইঙাল আঁধার পালা’। ২৬ ডিসেম্বর একই মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘শ্রীকৃষ্ণকীর্তন’।
নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ২৭ ডিসেম্বর মঞ্চস্থ হবে ‘দেবতার গ্রাস’। ২৮ ডিসেম্বর উৎসবের সমাপণী সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘কহে বীরাঙ্গনা’। এছাড়া মণিপুরি মৃদঙ্গ, মণিপুরি নাচ’সহ বিভিন্ন পরিবেশনা থাকবে উৎসবে।
ইত্তেফাক/এমএআর
