নড়াইলে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১২:৩৯
 
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নড়াইলে দৈনিক ইত্তেফাকের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো কেককাটা, র্যালি, কেককাটা ও আলোচনা সভা।
 
শনিবার সকালে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূণর্ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। পরে নড়াইল প্রেসক্লাবের হলরুমে ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক  মোঃ হেলাল মাহমুদ শরীফ।
 
IMG0
 
এসময় আরো বক্তব্য রাখেন-সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জজ কোর্টের পিপি এডভোকেট অচিন কুমার চক্রবর্ত্তী, পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সাংবাদিক কার্ত্তিক দাস, ইত্তেফাকের নড়াইল প্রতিনিধি মোঃ তারিকুজ্জামান, আব্দুল হাই ডিগ্রী কলেজের সহযোগি অধ্যপক মলয় কান্তি নন্দী, লোহাগড়া সরকারি মহাবিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের বিভাগীয় প্রধান তারেক আলম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক সাজ্জাদ হোসেন টিপু, শামীমূল ইসলাম টুলু, লোহাগড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিমুল হাসান, ইত্তেফাকের লোহাগড়া প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমূখ। আলোচনাসভা শেষে কেক কাটেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএস