গোপালগঞ্জে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১২:৪৮
 
গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমীর হল রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফর রহমান বাচ্চু।
 
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি খোন্দকার এহিয়া খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী, গোপালগঞ্জ জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ্, কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা গৌরাঙ্গ লাল দাস, টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা বিএম গোলাম কাদের, কাশিয়ানী উপজেলা সংবাদদাতা শেখ আহাদুল হাসান, মুকসুদপুর সংবাদদাতা খোন্দকার বেলায়েত হোসেন।
 
IMG0
 
আলোচনা সভা শেষে প্রধান অতিথি শেখ লুত্ফর রহমান বাচ্চু অতিথিবৃন্দদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

ইত্তেফাক/এএসএস