কেক কেটে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৩:২২
 
কেক কাটার মাধ্যমে হবিগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।
 
বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেক এমপি এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির, পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, মানবাধিকার সংগঠন এলার্টের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম খান, বাপা’র জেলা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, কবি তাহমিনা বেগম গিনি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নাহিজ।
 
আলোচনায় অংশগ্রহণ করেন-দৈনিক স্বদেশবার্তার সম্পাদক ইসমাইল হোসেন, বিটিভি’র জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সামছুল হুদা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, মাছরাঙ্গা টিভি জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, কলামিষ্ট এডভোকেট শরদিন্দু ভট্টাচার্য টুটুল, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, দৈনিক ইত্তেফাকের নবীগঞ্জ প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী প্রমুখ।
 
বিভিন্ন বক্তা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ইত্তেফাকের ভূমিকার কথা স্মরণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএস