তারকা পাঠকদের চোখে...

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৬
জায়েদ খান

ইত্তেফাকের সাথে আমার সম্পৃক্ততা ছোটবেলা থেকে। বাড়িতে প্রতিদিন সকালে ইত্তেফাক দেখতাম। এমনকি এখন পর্যন্ত বাসায় ইত্তেফাক রাখা হয়। এই পত্রিকাটির পরিবারের একজন হিসেবেই নিজেকে মনে করি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ইত্তেফাকের বিনোদন প্রতিদিন আমাকে সহযোগিতা করে আসছে। আমি এজন্য তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ। পত্রিকাটির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা।

 

শাকিব খান

আমি ছোট থেকে হলমুখি। ছুটির দিন মানেই বন্ধুদের নিয়ে ছবি দেখতে চলে যেতাম। তখন পত্রিকার বিনোদন পাতাটা আমি মূলত পড়তাম। ইত্তেফাকের সিনেমার খবরের নিয়মিত পাঠক ছিলাম আমি। কত প্রিয় তারকার পেপার কেটে যে আমি রেখেছি তার কোনো হিসেব নেই। দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে এলো মুক্তিযুদ্ধের দলিল স্বরূপ এই পত্রিকাটি। অনেক শুভকামনা। শুভ জন্মদিন প্রিয় ইত্তেফাক।

 

বিদ্যা সিনহা মীম

শুভ জন্মদিন ইত্তেফাক। ক্যারিয়ারে চলার পথে এই পত্রিকাটির ঋণ শোধ করা যাবে না। নতুনদের বরাবরই ইত্তেফাক বিনোদন প্রতিদিন সহযোগিতা করে থাকে। আমিও পেয়েছি। ছোটবেলা থেকেই পত্রিকাটির সাথে পরিচয়। আমার দিন দিন বয়স বাড়ছে, কিন্তু ইত্তেফাকের বয়স যেন সেই আঠারোতেই আটকে আছে।

 

ফাহমিদা নবী

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ইত্তেফাক। চির তরুণ ইত্তেফাক আমাদের কাছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে ইত্তেফাকের ভূমিকা অনেক। আমি এই পত্রিকাটির নিয়মিত পাঠক। প্রথম যেদিন এই পত্রিকায় আমার সংবাদ ছাপা হয় সেই কপিটা এখনো আমার কাছে আছে। এটি আমার কাছে গর্বের যে, এত বছর পরও বিশ্বের অনেক পত্রিকার মতো আমাদের ইত্তেফাকও একটি।

 

তাহসান

শুভ জন্মদিন ইত্তেফাক। নিজেকে ইত্তেফাকের বাইরে মনে করি না। অনেক অনেক প্রিয় মানুষ রয়েছেন এই পত্রিকায়। যাদের ভালোবাসা শুরু থেকেই পাচ্ছি। আরো অগণিত বছর চলতে থাকুক ইত্তেফাকের পথচলা।

 

আমিন খান

ইত্তেফাককে চিনি অনেকবছর ধরে। বলা যায় ছোট থেকেই। কারণ তখন খুব বেশি পত্রিকা ছিল না। আর যেগুলো ছিল এরমধ্যে ইত্তেফাক অন্যতম এবং অবাক করার বিষয় এখনো এই পত্রিকাটি উজ্জীবিত। এত বছর পরও ইত্তেফাক এখনো নিজের ঐতিহ্য ধরে রেখেছে। এছাড়া ইত্তেফাকের বিনোদন পাতা আমার অনেক প্রিয়। সহযোগিতা পেয়েছি বা পাই এর চেয়েও বড় বিষয় তারা আপোসহীন। ভালো থাকুক ইত্তেফাক পরিবার।

 

ইত্তেফাক/এমএআর