প্রথমেই দেশের এই ঐতিহ্যবাহী পত্রিকাটির বর্ষপূর্তিতে আমার প্রাণঢালা অভিনন্দন। আমি আমার ব্যস্ততার ভেতরেও বিভিন্ন প্রসঙ্গে লিখেছি ঈদ সংখ্যা বা বিভিন্ন বিশেষ সংখ্যায়। হয়তো ব্যস্ততার জন্য সবসময় লিখতে পারি না।
ইত্তেফাকের একটি বিষয় আমার খুব নজরকাড়ে, সেটি হলো সমাজের সঠিক মানুষটিকেই তার সঠিক পরিচয়ে তুলে ধরা। অযথা বিতর্কিত করতেও চায়নি কখনো কাউকে।
বিনোদন পাতার ক্ষেত্রেও আমি বলবো তারকাদের সঠিক মূল্যায়নটা এখন জরুরি। কেউ হয়তো বছর দুয়েক কাজ করেছেন। তাকে হয়তো কেউ কেউ ‘কিংবদন্তী’ বলে উল্লেখ করে দিলেন। তাতে কিন্তু সেই ব্যক্তিটি সমাজে বিব্রত হওয়া ছাড়া কিছু হন না। এসব বিষয়ে বরাবরই ইত্তেফাককে সতর্ক থাকতে দেখেছি। আমার প্রত্যাশা শুধু সতর্ক থাকাই নয়, সমাজের খুঁটিনাটি অসঙ্গতি, শোবিজের ভুলগুলোও দেখিয়ে দেওয়ার কাজটি করতে হবে।
ইত্তেফাক/এমএআর
