আমার পরিবার তখন অন্য আমাকে সমীহ করে...

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৪:১৯
আমার কাছে ইত্তেফাক একটি সার্টিফিকেট পেপারের মতো। এই অনুভবটা আমার পরিবার থেকে পাওয়া। কারণ পরিবারের বাবা-মা থেকে শুরু করে আমার সিনিয়ররা অনেকেই অন্যরকম সমীহ করেন যখন কোনো ইন্টারভিউ ছাপা হয়। 
 
আমি কোনো পত্রিকাকে খাটো করে বলছি না। ইত্তেফাক নিয়ে আমার অনুভূতিটা তাই একেবারেই আলাদা। আমার ক্যারিয়ারে ক্ষেত্রে সবসময়ই ইত্তেফাক পাশে ছিল, আজো আছে। আমার উপস্থাপনা থেকে শুরু করে আজকের ফিল্ম ক্যারিয়ার অবধি ইত্তেফাককে কখনো এমনকিছু করতে দেখিনি, যা মিথ্যে বানোয়াট। আমার পরিবারের অনেকেই ইত্তেফাক প্রসঙ্গ এলে সেই কথাটিই বলেন। আমার কাছে তাই ইত্তেফাক অনন্য এক মোহের নাম।
 
৬৪ বছর! আমার খুব দেখতে ইচ্ছে করছে পুরোনো দিনের সেই বিনোদন পাতাগুলো। সেই সময়ের নায়িকাদের ইন্টারভিউ বা ছবি তোলার স্টাইলটা দেখতে ইচ্ছে করে! যদি সম্ভব হয় তবে যেন ইত্তেফাক কর্তৃপক্ষ তাদের সেই আর্কাইভ মাঝে মাঝে ছাপেন। আমার মতে, অনেকেরই এ বিষয়ে কৌতুহল রয়েছে।
 
ইত্তেফাক/এমএআর