বাগেরহাটে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৫:১৬
বাগেরহাটে দৈনিক ইত্তেফাকের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে র‌্যালি, আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন। 
 
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মো. শাহ আলম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ আহসানুল করিম, বাবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, আহাদ হায়দার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি নীহার রঞ্জন সাহা। বক্তারা এই ঐতিহ্যবাহী পত্রিকার সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কেক কাটেন। এসময় বিভিন্ন সংগঠন, শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
 
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বাগেরহাট প্রেসক্লব থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।