বর্ণিল আয়োজন, শোভাযাত্রা এবং জন্মদিনের কেক কেটে ও গুণিজন সম্মাননা প্রদানসহ সূধী সমাবেশের মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।
শনিবার বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এই বর্ণিল আয়োজন করেছিল দৈনিক ইত্তেফাকের বগুড়া ব্যুরো অফিস।
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর জনসেবাসহ সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দেশসেরা আঞ্চলিক পত্রিকা দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু কে সম্মাননা প্রদান করা হয়।
বগুড়া ব্যুরো অফিস প্রধান জি এম সজলের সঞ্চলনায় এবং প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সাবেক আবাসিক প্রতিনিধি আমান উল্লাহ্ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা , বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু , সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সাধারণ সম্পাদক ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ট নাট্য নির্দেশক তৌফিক হাসান ময়না, দেশসেরা শিশু নাট্য নির্দেশক উচ্চারণ একাডেমি বগুড়ার পরিচালক এ্যাডঃ পলাশ খন্দকার, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু , সাধারণ সম্পাদক জে.এম রউফ, পুলিমের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র পরিদর্শক খায়রুল বাশার , পুলিম ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক রেজাউল করিম সহ প্রমুখ ।
এছাড়াও অনুষ্ঠানে যমুনা টিভি’র বগুড়া ব্যুরো প্রধান'মেহেরুল সুজন ও সময় টিভির প্রতিনিধি মাজেদ রহমান তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইত্তেফাক এর ৬৪ তম জন্মদিন উপলক্ষ্যে বগুড়া ব্যুরো প্রধান জি এম সজল কে ফুলেল শুভেচ্ছা জানান ।
অনুষ্ঠানে জেলার সকল উপজেলার ইত্তেফাক সংবাদদাতা , সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ , এজেন্ট , জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক , লেখক , কবি সাহিত্যিক , সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন ।
পুরো আয়োজনটি পরিণত হয় সাংবাদিক , সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের নবীণ প্রবীণ দের মিলন মেলায় ।
সূধী সমাবেশে দৈনিক ইত্তেফাক বগুড়া ব্যুরো অফিসের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় । প্রধান অতিথি সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক মোজাম্মেল হক লালুর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন । পরে অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ সংসদ সদস্য আব্দুল মান্নানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ।
সূধি সমাবেশে বক্তারা সকলেই ইত্তেফাকের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি সাহসী ভুমিকা এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কথা তুলে ধরেন ।
সেইসাথে বাংলার ইতিহাসে ইত্তেফাকের অবস্থান সম্পর্কে অতিথিবৃন্দ বলেন, সময়ের সাথে অবিরল অবিচল ইত্তেফাক শুধু একটি সংবাদপত্র নয় এদেশের মানুষের আশা আকাংখার প্রতিক এবং ইতিহাসের বড় একটি অংশ, সাংবাদিকতার একটি প্রতিষ্ঠান ।
সকলেই দৈনিক ইত্তেফাক’র আরও দীর্ঘ পথ চলার জন্য শুভকামনা জ্ঞাপন করেন ।
এরআগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে সূধি সমাবেশে কাটা হয় জন্মদিনের কেক।
ইত্তেফাক/এএম।
