নবাবগঞ্জে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সূধী সমাবেশ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৬:২৬
বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম জাতীয় দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলার পক্ষ থেকে নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যলি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবে ইত্তেফাকের দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা মো. কাজী সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. শাকিল আহম্মেদ। 
 
বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল আহম্মেদ, জাহাঙ্গীর চোকদার। 
 
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান রনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ইমরান হোসেন, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন সুমন, দপ্তর সম্পাদক ফারুক আহম্মেদ, সদস্য বিপ্লব ঘোষ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সাদের হোসেন বুলু, দৈনিক দিনকালের প্রতিনিধি শাহিনুর রহমান প্রমুখ।  
 
ইত্তেফাক/ইউবি