মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
মানিকগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি আহমেদ ছাব্বির সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকবাল হেসেন খান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দীপক ঘোষ, ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট অফ বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন, পৌর কাউন্সিলর সুভাষ সরকার, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর রহমান, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক সরকার মাছুদুর রহমান, জেলা উদীচীর সভাপতি সাংবাদিক গাজী ওয়াজেদ আলম লাভলু, ইত্তেফাকের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শহিদুল ইসলাম সুজন, সহ প্রেস ক্লাবের কর্মকর্তাবৃন্দ, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ,ব্যাবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে দৈনিক ইত্তেফাকের অবদান ছিল অপরিসীম। দৈনিক ইত্তেফাক না থাকলে দেশ স্বাধীন হত না। বক্তারা মুক্তিযুদ্ধে বিজয় আনতে ইত্তেফাক বিশেষ ভূমিকা রাখায় পত্রিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সঙ্গে পত্রিকার প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ইত্তেফাক/এসএস
