দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট প্রেসক্লাবে শনিবার সকালে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করে প্রথমেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, জয়পুরহাট লাইব্রেরি এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চেীধুরী, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ।
জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনির উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন জেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব অপূর্ব সরকার, জেলা কালচারাল অফিসার আসাদ সরকার, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী ও কালাই প্রতিনিধি লায়নর প্রমূখ। সুধী সমাবেশে দৈনিক ইত্তেফাকের জয়পুরহাট জেলা প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন অতিথি বৃন্দ।
দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে একটি রচনা প্রতিাযোগিতার আয়োজন করা হয়। বিষয় ছিল ‘মুক্তিযুদ্ধে দৈনিক ইত্তেফাকের ভূমিকা’। প্রতিযোগিতায় দশম শ্রেণির শিক্ষার্থী তামান্না আকতার কেয়া প্রথম, হোমায়রা ইয়াসমিন উর্মি দ্বিতীয় ও রোকসানা আকতার তৃতীয় স্থান অর্জন করেন।
ইত্তেফাক/ইউবি
