গৌরীপুরে ইত্তেফাকের ৬৪তম জন্মদিন পালিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৭:১৮
ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৪তম জন্মদিন পালিত হয়েছে। 
 
গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পর দৈনিক ইত্তেফাকের গৌরীপুর সংবাদদাতা শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক রনজিৎ কর, রম্য লেখক সত্যজিৎ বিশ্বাস রানা, গৌরীপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান কামরুল আহসান দিবাকর, ইসলামাবাদ মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সহসভাপতি আলী হায়দার রবিন, নবনির্বাচিত সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গৌরীপুর লেখক সংঘের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, ইসলামাবাদ মাদরাসার সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া, শরীরচর্চা শিক্ষক আমেরুল মোমেনীন, রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ, উদীচীর সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, রাতের সংসদের সভাপতি মো. সামছুল হক, গৌরীপুর সার্কেলের এস আই মো. শরীফ আহম্মেদ, রাতের সংসদের আবুল কাদির, মজিবুর রহমান, কবি সেলিম আল রাজ. সাংবাদিক আনোয়ার শরীফ প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি