সারা দেশের ন্যায় জামালপুর জেলায় দৈনিক ইত্তেফাকের ৬৪তম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মীর্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খোকা, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা এবং এটিএন নিউজের সাংবাদিক লুত্ফর রহমান। ইত্তেফাক এর বর্ষ পূর্তিতে বক্তারা প্রত্যেকেই ক্ষুরধার লিখুনি, সাংবাদিকতার পথিকৃত,স্বাধিকার আন্দোলনের সাহসি সৈনিক, যুগ-যুগের স্বাক্ষী, দৈনিক ইত্তেফাক এর সম্পাদক, প্রয়াত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার আত্মার প্রতি স্মৃতিচারণ ও মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন ইত্তেফাক এর জেলা প্রতিনিধি এম এম আব্দুল হালিম দুলালা,সমকাল জেলা প্রতিনিধি আনোয়ার হেসান মিন্টু, বাংলাভিশন টিভির সাংবাদিক জুলফিকার জাহিদ হাবিব, বৈশাখী টিবির সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা, দৈনিক ডেসটেনির সাংবাদিক আনোয়ার হোসেন, কবি সাহিত্যিক ও সাংবাদিক সাযযাদ আনসারী, দৈনিক যুগান্ত জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান মাফুজ,নয়াদিগন্তের ইসলামপুর প্রতিনিধি খাদেমুল হক বাবুল, ইত্তেফাক মেলান্দহ সংবাদদাতা শাহ জামাল, ইসলামপুর সংবাদদাতা এম শফিকুল ইসলাম ফারুক, ভোরের কাগজ ইসলামপুর প্রতিনিধি মোরাদুজ্জামন মোরাদ, দৈনিক স্বদেশ সংবাদ প্রতিনিধি লিয়াকত হোসেন লায়ন প্রমুখ। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বর্ষপূতির কেক কর্তন করেন,এর আগে ইত্তেফাক পাঠক ও সুধীজনদের নিয়ে জামালপুর পৌর শহরে এক বনাঢ্য র্যালী বের করা হয়।
ইত্তেফাক/এএম।
