মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ২টার দিকে শ্রীনগর উপজেলার কেয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
হাসাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোরশেদ তালুকদার জানান, আরাম পরিবহন ও গোধুলী পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও ১০ জন আহত হন। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
তিনি জানান, আরাম পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
