দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠার্বাষিকী উপলক্ষে শনিবার নারায়ণগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে র্যালি, দুপুরে সুধী সমাবেশ ও আলোচনা সভা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়। র্যালিতে স্থানীয় গনমাধ্যমর্কমী, সাহিত্যিক সমাজসেবীসহ সমাজের বিভিন্ন স্তরের লোক অংশগ্রহন করে। দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে প্রতিষ্ঠার্বাষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই ,স্থানীয় দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক আরিফ আলম দীপু , দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার বিল্লাল হোসেন রবিন, বিটিভির প্রতিনিধি মাহফুজুর রহমান ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি হাবিবুর রহমান বাদল।
ইত্তেফাক/ইউবি
