উৎসবমূখর পরিবেশে নোয়াখালীতে দৈনিক ইত্তেফাকের ৬৪ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, জেলার প্রবীণ রাজনীতিবিদ সাবেক এমপি অধ্যাপক মো. হানিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও নোয়াখালী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্লাহ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নোয়াখালী প্রতিনধি আলমগীর ইউসুফ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিয়া মোহাম্মদ শাহজাহান, আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার ফজলুল হক বাদল, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামাল হোসেন বিষাদ, জেলা কৃষক ফ্রন্টের সভাপতি তারেকেশ্বর নান্টু, দৈনিক ইত্তেফাকের চৌমুহনী সংবাদদাতা হরলাল ভৌমিক, সাংবাদিক মেসবাহ উল হক মিঠু ও জাহিদুর রহমান শামীম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
