আগামী মার্চে ৬ দেশকে নিয়ে এমার্জিং এশিয়া কাপ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ২০:০৭
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অন্য দু’টি সহযোগী দেশের অংশগ্রহণে আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এমার্জিং এশিয়া কাপ।
 
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, আগামী বছরের ১৫-২৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এমার্জিং এশিয়া কাপ। এখন থেকে এশিয়া কাপ ছাড়াও এমার্জিং এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও মেয়েদের এশিয়া কাপ নিয়মিত আয়োজন করা হবে।
 
র‌্যাংকিংয়ের ভিত্তিতে দু’টি সহযোগী দেশ নির্ধারিত করা হবে। তারা তাদের মূল দল পাঠাবে। কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা পাঠাবে অনূর্ধ্ব-২৩ দল। তবে, শর্ত হচ্ছে জাতীয় দলের তিনজন ক্রিকেটারকে রাখতে হবে।
 
ইত্তেফাক/এমএইচ