মেহেরপুরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ২২:০২
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মেহেরপরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর জেলা শিশু একাডেমি হলরুমে বর্ণাঢ্য আয়োজনে  ইত্তেফাকের মেহেরপুর প্রতিনিধি আবু লায়েছ লাবলুর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   
 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইত্তেফাকের গাংনী সংবাদদাতা আমিরুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ডক্টর গাজী রহমান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাকের মেহেরপুর প্রতিনিধি আবু লায়েছ লাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুল মজিদ, মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নূরুল আহমেদ, গাংনী সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইদুর রহমান, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, প্রাবন্ধিক-গবেষক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু ও মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খাঁন আলো। এ সময় আরো বক্তব্য রাখেন মেহেরপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাশ্বত নিপ্পন, বাংলা ৭১ এর প্রতিনিধি মনিরুজ্জামান মনির প্রমুখ । 
 
দ্বিতীয় পর্বে জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর আলমের উপস্থাপনায় সাহিত্য পরিষদের শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীতে দর্শক শ্রোতাদের মন মাতিয়ে তোলেন। সংগীত পরিবেশনায় ছিলেন শিল্পী সেলিম রেজা, তাপসী লাহিলী আক্তার, আসাদুল ইসলাম, সাধনা ইয়াসমিন, পিরোজ মাহমুদ, কেকে হাসান দিপু, সন্ধ্যা, সাধনা-২, উবাইদুর, আবুল হাসেম, এনামুল হক মিঠু, আজিজুল, আজিমদ্দিন, নিজামউদ্দিন ও শিশুশিল্পী দেলোয়ার হেসেন।
 
ইত্তেফাক/ইউবি