গীতিকবি লতিফুল ইসলাম শিবলীর কথা ও সুরে আসিফ আকবরের কণ্ঠে আজমির বাবুর সঙ্গীতে গত ২২শে ডিসেম্বর রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে জীবনমুখী গান ‘সবকিছু ঠিক আছে শুধু মানুষটা নেই’। গানটি রিলিজের সাথে সাথে শ্রোতাদের সাড়া দেখে দারুণ আনন্দিত গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই।
লতিফুল ইসলাম শিবলীকে সবাই চেনে গীতিকবি হিসেবে, কিন্তু অনেকেই জানেনা ১৯৯৩ সালে তার লেখা এবং সুর করা ‘জেল থেকে বলছি’ গানটি বাংলা ব্যান্ড সঙ্গীতে ইতিহাস হয়ে আছে । তবে শিবলী সব সময় সুর করার চেয়ে বেশি মনোযোগী থেকেছেন গান লেখার দিকে। সেই ধারাবাহিকতায় এখন গান লিখছেন কম কিন্তু যা লিখছেন সুর দিয়ে লিখছেন।
আসিফ আকবরের জন্য তিনি আরও অনেকগুলো গানে সুর করছেন, যেগুলো একের পর এক আসতে থাকবে। শিল্পী আসিফ সম্পর্কে গীতিকবি শিবলী বলেন, অসাধারণ কণ্ঠ, আমাদের সময়ে তার এই কণ্ঠকে মিস করেছি, এখন আমরা ৯০’র সেই মেলোডি রক’কে ফিরিয়ে আনার চেষ্টা করছি, আর তার সাথে কাজটা অনেক এনজয় করছি।
ইতিমধ্যে আসিফ আকবর শিবলীর লেখা ২টি গান গেয়েছেন, প্রথমটি শিবলী লিখা চলচিত্র ‘পদ্ম পাতার জল’ এর ‘আলোকিত সারাদিন’ গানটি, অন্যটি ‘শোক সমাবেশ’ যেটি সুর ও সঙ্গীত করেছেন শ্রীলংকার জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইরাজ। গানটির মিউজিক ভিডিও কিছুদিনের মধ্যে ৪টি ভাষায় আন্তর্জাতিক পরিসরে রিলিজ হতে যাচ্ছে।
‘সবকিছু ঠিক আছে শুধু মানুষটা নেই’ গানটির ইউটিউব লিংক
ইত্তেফাক/এএন/এমএআর
