জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের ১৩ কিলোমিটার অংশে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। ফলে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হন উপজেলাবাসী।
এলজিইডি’র জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের কেউনবাড়ি বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে ২টি অংশে দুই কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে পুনঃসংস্কার কাজের দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে।
আগামী জানুয়ারি মাসের প্রথম দিকে ঠিকাদার কাজ শুরু করবে।
ইত্তেফাক/এএন
