বড়দিনে টেলিভিশন আয়োজন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১০:২৩
আজ ২৫ ডিসেম্বর, খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। দিনটি উপলক্ষ্যে বিভিন্ন টেলিভিশনে আয়োজন করা হয়েছে নানামাত্রিক অনুষ্ঠান। কোন টিভিতে কী দেখতে পাবেন, সেরকম কিছু তথ্য তুলে ধরা হলো।
 
বাংলাভিশন
বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে দেখানো হবে অনুষ্ঠান ‘বড়দিনের শুভ কামনা’। অনুষ্ঠানে বড়দিনের গুরুত্ব নিয়ে কথা বলেছেন অতিথিরা। এ ছাড়া থাকছে বড়দিনের কয়েকটি গান, নাচ ও কীর্তন।
 
মাছরাঙা
রাত ৮টায় মাছরাঙায় প্রদর্শিত হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি’। প্রযোজনা করেছেন রকিবুল আলম।
 
এনটিভি
রাত ৯টা ৫ মিনিটে দেখানো হবে নাটক উপহার টু। রচনা করেছেন আপেল মাহমুদ। অভিনয় করেছেন আল মামুন, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, নাবিলা ইসলাম প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও।
 
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে দেখানো হবে প্রামাণ্যচিত্র শুভ বড়দিন। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দেখানো হবে বড়দিনের বিশেষ নাটক আবহমান। রচনা ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন প্রভা, শ্যামল মাওলা, রমিজ রাজু প্রমুখ।
 
এটিএন বাংলা
এটিএন বাংলায় বেলা ৩টা ১০ মিনিটে দেখা যাবে বিশেষ অনুষ্ঠান ‘বড়দিনের একাল সেকাল’। পরিচালনা করেছেন লিটন অধিকারী রিন্টু।
 
ইত্তেফাক/এমএআর