বড়দিনের আগে পরিবারে ফিরে গেল ২০ চিবুক স্কুল বালিকা। জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২০১৪ সালের এপ্রিল মাসে তাদের স্কুল থেকে অপহরণ। পরবর্তীতে সুইজারল্যান্ড ও রেড ক্রসের সঙ্গে এই জঙ্গি গোষ্ঠী এক সমঝোতা করলে কিছু বালিকাদের মুক্তি দেয়া হয়। কিন্তু এখনও নিখোঁজ আছে ১৯৭ জন বালিকা।
এ বছর বড়দিনের আগে নাইজেরিয়ায় বোকো হারাম আরো ২০ জনকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে এক বালিকা আসবা গনি (২২) রয়টার্সকে জানান, বাসায় ফিরে আসা ছিল আমার জন্য 'অলৌকিক ঘটনা'। বড়দিনে চার্চে যাওয়া নিয়ে উচ্ছাসিত এই মেয়েটি জানান, আমি কখনও ভাবি (বাড়িতে) ফিরে আসতে পারব। বাসায় ফেরার সকল আশা হারিয়ে বসেছিলাম আমি।
অক্টোবর মাসে বোকো হারাম চিবুক এই মেয়েদের মুক্তি দিলেও তারা বাড়িতে নিজ পরিবারের কাছে ফেরত আসেন বড়দিনের আগে। এতদিন চিবুক এই মেয়েদের সরকারি সংস্থা নিজেদের কাছে রেখেছিল। তাদের মানসিক ও শারীরিক ক্ষত পূরণের জন্য এই উদ্যোগ নিয়েছিল নাইজেরিয়ান সরকার। বড়দিনের সময় তাদেরকে নিজ পরিবারের কাছে ফেরত পাঠানো হয়।
উল্লেখ্য, অধিকাংশ চিবুক বালিকা ছিল খ্রিস্টান ধর্মাবলম্বি। কিন্তু তাদের ইসলাম ধর্মের দীক্ষা নিতে বাধ্য করা হয় এবং খাবারের কষ্ট দিয়ে এক পর্যায়ে বিয়ে করতে বাধ্য করা হয়। চিবুক এই বালিকারা প্রথমে বিয়ে করতে রাজি ছিল না। কিন্তু বিয়ে না করলে তাদের খাবার দেয়া হত না বলে জানায় মুক্তি পাওয়া চিবুক মেয়েরা। বিবিসি।
ইত্তেফাক/আরএ
