অপূর্বর ‘গুম’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১০:৫৭
গাজী টিভির ‘অ্যাকশন আওয়ার’ বিভাগে আজ প্রচারিত হবে ‘গুম’ নামের ছয় পর্বের নাটক। আজ প্রচারিত হবে নাটকটির প্রথম পর্ব। এই নাটকেই ‘কসাই’ চরিত্রে দেখা যাবে রোমান্টিক অভিনেতা অপূর্বকে।
 
কসাই হিসেবে হাজির হচ্ছেন এ নাটকে। যেখানে দেখা যাবে মাংস কেটে খরিদ করছেন। পরনে একেবারেই কসাইয়ের মত সাদা লুঙ্গি এবং সাদা লম্বা জামা। হাতে মাংস কাটা চাপাতি।
 
‘গুম’ নির্মাণ করেছেন নিয়াজ কামরান। চিত্রনাট্য তারই। নাটকটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সুজানা জাফরকে। পরিচালক জানালেন, এটি প্রচারিত হবে গাজী টিভিতে প্রতিদিন রাত ৯টা ১৫ মিনিটে।
 
ইত্তেফাক/এমএআর