গাছ কাটা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ২

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১১:৩৪
 
নাটোরের সিংড়ায় গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। শনিবার ঘটনা ঘটে। আহতদের প্রথমে সিংড়ায় পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহতরা হলেন আমিরুল ইসলাম ও আতিউর রহমান।
 
এলাকাবাসী জানায়, উপজেলার কালিনগর গ্রামের রহমত আলীর জমিতে গাছ কেটে বাড়িতে আনার পথে প্রতিপক্ষ আলাউদ্দিন ও  আঃ খালেদের নেতৃত্বে এক দল সন্ত্রাসী তাদের বাধা দেয় ও হামলা চালায়। এতে আমিরুল ও আতিউর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে আসে।
 
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ করেনি। তবে মৌখিকভাবে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এএসএস