পশ্চিমবঙ্গে প্রাঙ্গণেমোরের ‘আওরঙ্গজেব’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১১:৪০
ভারতের পশ্চিমবঙ্গে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের দ্বাবিংশ নাট্যোৎসবে অংশ নিয়েছে ঢাকার নাট্যদল প্রাঙ্গণেমোর। কল্যাণীতে আগামী ২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় প্রাঙ্গণেমোর তাদের দর্শকনন্দিত প্রযোজনা ‘আওরঙ্গজেব’র প্রদর্শনী হবে।
 
নাটকটি লিখেছেন মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
 
যুগে যুগে দেশে দেশে মসনদ বা রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতিতে ধর্মের ব্যবহার, ধর্মের নামে নির্মমতা, নিষ্ঠুরতা বা যে কোনো অমানবিক অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের নাম ‘আওরঙ্গজেব’।
 
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, ইউসুফ পলাশ, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, শুভেচ্ছা, রিগ্যান রত্ন, বিপ্লব, চৈতালী চৈতি প্রমূখ।
 
মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সংগীত বিন্যাসে রামিজ রাজু ও পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ।
 
ইত্তেফাক/এমএআর