সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেল লাইন পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ স্টেশনগামী মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় জানার জন্য চেষ্টা চলছে। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএস
