বগুড়ার আদমদীঘির শিহাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের পুত্রবধূ সুমাইয়া আখতার সুমি (২৫) একই সাথে যমজ তিনকন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
বর্তমানে অপারেশনে ভূমিষ্ঠ হওয়া তিনকন্যা সন্তানই সুস্থ রয়েছে বলে পারিবারিক সূত্রে বলা হয়েছে। এদিকে যমজ তিনকন্যা সন্তানকে দেখার জন্য উৎসুকেরা বাড়ীতে ভিড় করছেন। আদমদীঘির শিহাড়ী গ্রামের মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের ছেলে আহসান হাবিব বাবু প্রায় ৮বছর পূর্বে সুমাইয়া আখতার সুমিকে বিয়ে করেন। তাদের সুরভি নামের ৫বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। এরপর গত ১৯ডিসেম্বর রাত আড়াইটায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পুত্রবধূ সুমাইয়া আখতার সুমিকে অপারেশনের মাধ্যমে একই সাথে তিনটি কন্যা সন্তানের ভূমিষ্ঠ করেন চিকিৎসকরা।
বর্তমানে শিহাড়ী গ্রামে প্রসূতি মা সুমি কিছুটা অসুস্থ থাকলেও সদ্য ভূমিষ্ঠ হওয়া তিনকন্যা সন্তানই সুস্থ রয়েছে। শ্বশুর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন জানান, তিনি কন্যা সন্তান পেয়ে খুশি হয়েছেন তার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
ইত্তেফাক/এসএস
