দাতব্য প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ট্রাম্পের

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৬:১৫
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিতর্কিত দাতব্য প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল ডোনাল্ড জে ট্রাম্প ফাউন্ডেশনের কাজের স্বচ্ছতা নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে সে বিষয়ে তদন্ত করছেন।
 
ট্রাম্প বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে স্বার্থের দ্বন্দ্ব দেখা দিতে পারে এমন যে কোন বিষয় তিনি এড়িয়ে যেতে চান। তবে তার দাতব্য প্রতিষ্ঠান ভাল কাজ করছে বলেও দাবি করেন তিনি। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল তার দাতব্য প্রতিষ্ঠানে ‘স্বচ্ছতার অভাব’ রয়েছে বলে সন্দেহ করেন। তবে ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছেন। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হয়েছে, তদন্ত চলাকালে ট্রাম্প প্রতিষ্ঠানটি বন্ধ করতে পারেন না। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ