ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটি চাপায় ২ নারী শ্রমিক নিহত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে খননকারী পুকুর থেকে কয়লা উত্তোলন করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিকপুর গ্রামের হিমাংশু দাসের স্ত্রী সুনিতি দাস (৪০) ও একই গ্রামের সুনিমল দাসের স্ত্রী ননিতা রানী দাস (৩৫)।
চান্দুরা ইউপি চেয়ারম্যান শামীমুল হক চৌধুরী শামীম জানান, মানিকপুর গ্রামের একটি খননকারী পুকুর থেকে কয়লা উত্তোলন করার সময় মাটি চাপা পড়ে এই ২ নারী শ্রমিকের মৃত্যু ঘটে।
বিজয়নগর থানার উপ-পরিদর্শক শাহদাৎ হোসেন লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন। ইত্তেফাক/ইউবি
