আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে, ও দুটি ওয়ার্ডের সদস্য এবং ১টি সংরক্ষিত ওয়ার্ডে প্রচার-প্রচারণা জমে উঠেছে।
প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে কাউখালী। চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ সমার্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ শাহ আলম (আনারস) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ (কাপ পিরিচ প্রতিক) এবং আব্দুল্লাহ আল মাসুদ (চশমা প্রতিক)।
৮ নং ওয়ার্ডে (চিরাপারা-পারসাতুরিয়া, শিয়ালকাঠী. ভিটাবাড়িয়া) ছয়জন প্রার্থী হলেন- জাতীয় যুব সংহতির (জেপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (টিউবওয়েল), কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন তালুকদার দুলাল (বৈদ্যুতিক পাখা), উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন হোসাইন বাবুল জোমাদ্দার (ঘুড়ি), খান রেজাউল করীম ফিরোজ (হাতি), কামাল খান (তালা) এবং মো. হাবিবুল আলম (অটোরিকশা)।
৯ নম্বর ওয়ার্ডে (কাউখালী সদর, আমরাজুড়ি, সয়না রঘুনাথপুর ইউনিয়ন) তিনজন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন (টিউবওয়েল), সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চুন্নু (তালা) উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম (অটোরিকশা)।
সংরক্ষিত নারী সদস্য পদে ৩ নম্বর (৭,৮,৯) ওয়ার্ডে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন কাউখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী (ফুটবল), যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক নারী নেত্রী সাংবাদিক মোসা. শিরিনা আফরোজ (দোয়াত কলম)।
ইত্তেফাক/ইউবি
