নাটোরের সিংড়ায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ধনতোলা এলাকা থেকে উদ্ধার করা হয়।
লাশটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ধনতোলা এলাকায় স্থানীয়রা একটি ধানের জমিতে অজ্ঞাত এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতার স্বীকার করে জানান, নিহতের পরিচয় সনাক্ত করতে আশে পাশের থানাগুলোতে বার্তা প্রেরণ হয়েছে।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। এসময় ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/এসএস
