তৃণমূল কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। রবিবার বরিশালে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ফাইনালে বরিশাল বিভাগের মেহেরুননেচ্ছা ফুটবলে একাডেমিকে ২-০ গোলে হারায়।
বিজয়ী দলের এলমান ও হৃদয় খেলার দ্বিতীয়ার্ধে গোল দু’টি করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
সাতদিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএসপির দু’টি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আটটি দলসহ মোট দশটি দল অংশগ্রহণ করে।
ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আখতার উদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মিসেস জেবুন্নেসা আফরোজ, বরিশালের ডিআইজি জনাব শেখ মারুফ হাসান এবং বিকেএসপি’র মহাপরিচালক ব্রি.জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
ইত্তেফাক/এমএইচ
