পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার প্রত্যন্ত এলাকার দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার ঐতিহ্যবাহী চন্দনবাড়ি টি ফ্যামিলি ফাউন্ডেশন এ সব কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী চন্দনবাড়ি টি ফ্যামিলি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জাদুল করিম সাজ্জাদ, ফরিদুল আলম হিরু, আবুল বাশার আজাদ, নাজিউর রহমান রিবুল, আব্দুস সালাম সিকদার, ইত্তেফাকের পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি, তেতুলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর উপজেলার দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ইত্তেফাক/ইউবি
