মহানগরীর খালিশপুর থানাধীন কোস্টাল বেতার গার্ড কলোনির একটি বাসা থেকে পিস্তল, বন্দুক ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- খালিশপুরের ১নং নেভি চেকপোস্ট এলাকার মৃত আব্দুল হকের ছেলে মো. মনিরুল হক (৩৬), গোবরচাকা ক্রস রোডের মৃত আব্দুল হামিদ মোল্লার ছেলে মোঃ জিয়ারুল ইসলাম (৪২) ও নেভি চেকপোস্ট এলাকার হালদার পাড়ার শেখ রওশন আলীর ছেলে মোহাম্মদ আলী সাগর (৩৬)।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমীর তৈমুর ইলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনিরুল হকের ঘরে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি এয়ার রাইফেল, পিস্তলের ৪ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি ছোরা ও ১টি ভুজালি উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে ৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মনিরুল অস্থায়ী ভিত্তিতে কোস্টাল বেতার গার্ড কলোনির প্রহরীর দায়িত্ব পালন করতো। সে দীর্ঘ দিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানাবিধ অপকর্ম করে আসছে বলে ধারণা পুলিশের। -বাসস।
ইত্তেফাক/এসএস
