টেকনাফে আরও সাড়ে তিন শতাধিক রোহিঙ্গা আটক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ২৩:২২
নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকারী সাড়ে তিন শতাধিক মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
(আজ) গতকাল রোববার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা পূর্ব পাড়ার মাঠে আশ্রয় নেওয়া ঝুপড়ি ঘরে থাকা রোহিঙ্গাদের আটক করা হয়।
 
টেকনাফ ২ বিজিবির উপ অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে হ্নীলা এলাকায় অবস্থান করা সাড়ে তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করে।
 
তাদের নৌকায় করে মিয়ানমারে ফেরত পাঠানো ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
ইত্তেফাক/এএন