পাঁচদিন পর খুলল আশুলিয়ার কারখানা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১০:২২
ঢাকার আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা সব পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে।
 
বিজেএমই সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান রবিবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে বন্ধ কারখানাগুলো খুলে দেয়ার সিদ্ধান্তের পর সোমবার এসব কারাখানা খুলে  দেয়া হলো।
 
উল্লেখ্য, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সপ্তাহব্যাপী শ্রমিক বিক্ষোভের পর ৫৫টি পোশাক কারখানা টানা পাঁচ দিন বন্ধ থাকে।
 
ইত্তেফাক/এএসএমইউ