নতুন চলচ্চিত্রে এলিনা শাম্মি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১০:৪৮
এলিনা শাম্মি। অভিনয়, মডেলিং ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত আছেন তিনি। সম্প্রতি ‘গন্তব্য’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি। অভিনয়ের পাশাপাশি ছবিটির সংলাপও শাম্মির লেখা। ছবিটিতেও আরো অভিনয় করেছেন ফেরদৌস, আইরিনসহ অনেকে।
 
এছাড়া শাম্মি ‘লেডি গোয়েন্দা’ শিরোনামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। পাশাপাশি টেলিফিল্ম ও খণ্ডনাটক নিয়েও চলছে তার ব্যস্ততা। অন্যদিকে শাম্মি একুশে টেলিভিশনে নিয়মিত একটি লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করছেন।
 
এত কাজের মধ্যে নিজের ক্যারিয়ার ফোকাস আসলে কোথায়?
 
এমন প্রশ্নে উত্তরে শাম্মি বলেন, ‘অভিনয় আমার ক্যারিয়ার ফোকাস। একজন অভিনেত্রী হিসেবেই পরিচিতি পেতে চাই। পাশাপাশি যেসব কাজ করছি সেগুলোও ভালোলাগা থাকে। কিন্তু একটি বিষয়ের প্রতি ক্যারিয়ার ফোকাসটা না থাকলে গন্তব্য পৌঁছানো যায় না। তাই অন্যান্য কাজের পাশাপাশি অভিনয়টাকেই আমি মূল পেশা হিসেবে নিতে চাই।’
 
ইত্তেফাক/এমএআর