হলিউড চলচ্চিত্রে অভিনয়, মার্কিন টিভি সিরিয়ালে নিজেকে জনপ্রিয়তায় পৌছে নেয়ার পরেও সেই আমেরিকাতেই হেনস্তার স্বীকার হলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিশেষ করে হলিউডে কাজ করার পর থেকে বিশ্বজুড়ে তার পরিচিতি বেড়েছে। এতকিছুর পরও গায়ের রঙের কারণে যুক্তরাষ্ট্রে তাকে বৈষম্যের শিকার হতে হলো।
সম্প্রতি হাজির হয়েছিলেন নির্মাতা করণ জোহরের সেলিব্রেটি টকশো ‘কফি উইথ করণ’-এ। সেখানেই তিনি যুক্তরাষ্ট্রে বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা জানান। করণ তাকে জিজ্ঞেস করেছিলেন, ভারতীয় অভিনেত্রী হওয়ায় হলিউডে তাকে বৈষম্যের শিকার হতে হয়েছে কি-না!
জবাবে প্রিয়াঙ্কা জানান, ‘কোয়েন্টিকো’ টিভি সিরিজের কলাকুশলীরা সবাই তার সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ভারত আসার সময় সে দেশের বিমানবন্দরের এক কর্মী তার সঙ্গে খুব বাজে আচরণ করেন। ভারতীয় বলেই তাকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। পরে প্রিয়াঙ্কা তার প্রথম শ্রেণির টিকেট দেখানোর পর ওই কর্মী তার কাছে ক্ষমা চান।
ইত্তেফাক/এমএআর
