বিটিভি চট্টগ্রাম: কমর্কতা-কমর্চারীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৫:০১
বাংলাদেশ টেলিভিশন চট্রগ্রাম কেন্দ্রের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ ঘন্টা সম্প্রচারকে সামনে রেখে এক বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ধারন করা হয়েছে। বিটিভির চট্রগ্রাম কেন্দ্রে কর্মরত কর্মকর্তা- কর্মচারী ও কলাকৌশলীদের অংশগ্রহনের অনুষ্ঠানটি নির্মান করা হয়।
 
নাচ, গান, অভিনয়, কৌতুকসহ বিভিন্ন অায়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল যাদু। যাদু পরিবেশন করেছেন প্রযোজক( অনুষ্ঠান)  সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী, উপসহকারী প্রকৌশলী শান্তনু বড়ুয়া ও টিভি টেকনেশিয়ান জুয়েল খিসা।
IMG0
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন চট্রগ্রাম কেন্দ্রের বার্তা সম্পাদক নূরুল আযম পবন ও সংবাদ পাঠিকা সোমা বোস। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো: জিয়াউল হক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চট্রগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মনোজ সেনগুপ্ত। অনুষ্ঠানটি শিগগির বাংলাদেশ টেলিভিশন চট্রগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে।
 
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ টেলিভিশন চট্রগ্রাম কেন্দ্রর উদ্বোধন করেন। প্রাথমিকভাকে ওই কেন্দ্র থেকে ২ ঘন্টার সম্প্রচার করা হলেও সম্প্রতি ৪ ঘন্টার স্যাটেলাইট সম্প্রচারে যায়। আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রটি ৬ ঘন্টার সম্প্রচারে যাবে।
 
ইত্তেফাক/এমএআর