দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি বোমা গত সপ্তাহে উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করি হয়েছে বলে জানিয়েছে জার্মানি। দেশটির জরুরি বিভাগ সোমবার সকাল ৭টা থেকে অগসবার্গে থাকা ৫০ হাজার অধিবাসীকে অন্যত্র স্থানান্তর করে। সকাল ১০টার দিকে ফেসবুকে ঘোষণা দেয় তারা, বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। চাইলে স্থানীয় অধিবাসীরা নিজেদের ঘরে ফিরে যেতে পারে।
বড়দিনের আগে জার্মানের এই শহরটিতে খুঁজে পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবিস্ফোরিত ১.৮র টনের একটি বোমা। এরপর বড়দিন শেষে দেশটির জরুরি বিভাগ বোমাটি নিষ্ক্রিয় করার আগে স্থানীয় অধিবাসীদের সেখান থেকে সরিয়ে শহরের প্রতিবেশি স্কুল ও জিমনেশিয়ামগুলোতে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখে।
অধিবাসীরা আবারো নিজ নিজ ঘরে ফেরত যাওয়া শুরু করেছে বলে জানায় তারা।
উল্লেখ্য, ১৯৪৪ সালে বিমান হামলার সময় মিত্র বাহিনী জার্মানির এই শহরটি বোমা হামলার মাধ্যমে গুড়িয়ে দেয়। ওই বিমান হামলায় পুরো শহরটি ধ্বংস হয়ে যায়। এ বছর শহরটির একটি এলাকায় ভবন নির্মাণের কাজ করার সময় বোমাটি পাওয়া গেছে। সিএনএন।
ইত্তেফাক/আরএ
