বিয়ের প্রস্তুতি নিচ্ছেন আনুশকা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১২:০৯
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা, নিজের কাজের পাশাপাশি প্রেমিক ক্রিকেট তারকা বিরাট কোহলিকে নিয়ে তিনি আলোচনায় এসেছেন অনেকবার। কেমন ছিল তার চলতি বছর! এসব বিষয়ে ভারতীয় গণমাধ্যমে কয়েকদিন ধরে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।
 
বিশেষ করে কাজ আর কোহলি নিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে একরকম বাধ্য করা হয়েছে আনুশকাকে। তাদের সম্পর্ক বিচ্ছেদ ও পড়ে আবারো পুরোনো সম্পর্কে ফিরে আসা নিয়েই তাকে প্রশ্ন ছোঁড়া হচ্ছে। আর এ বিষয়টিতে বেশ বিব্রত আনুশকা। তবে নিজের বিয়ের এক আগাম তথ্য দিয়ে দিলেন তিনি।
 
আনুশকা বলেন, বিয়ে নিয়ে আমরা এখনও প্রস্তুত নই। তবে নতুন বছরে বিয়ের সিদ্ধান্ত নেবো। তবে আমি এ বিষয়টি এখনই নিশ্চিত করে বলছি না। কারণ বিরাট আর আমি দু’জনই নিজেদের ক্যারিয়ার ফোকাস নিয়ে এতটাই ব্যস্ত যে যেকোনো সময় সিদ্ধান্ত পাল্টে যেতে পারে।
 
বছর শেষে নিজের ক্যারিয়ার নিয়ে আনুশকা আরো বলেন, ‘আমি আমার কাজ নিয়ে সবসময় ইতিবাচক। ক্যারিয়ার নিয়ে আমি হতাশ কখনোই হইনি। ভালো খারাপ মিলিয়েই জীবন।
 
ইত্তেফাক/এমএআর