'যশোরের উন্নয়ন : সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠক হয়ে গেল যশোর প্রেস ক্লাবে। দৈনিক ইত্তেফাক আয়োজিত এই গোল টেবিল বৈঠকে স্থানীয় জন প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রধানদের নিয়ে যোশর জেলার উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয়।
গোল টেবিলে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক (ভারপ্রাপ্ত) তাসমিমা হোসেন। তিনি যশোরের টেকসই উন্নয়ন নিয়ে তিনি কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার, যশোর পৌর সভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, ভৈরব সংস্কার আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ আফসার আলী, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সাবেক সভাপতি এম আর খায়রুল উমাম, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনীল বিশ্বাস, ভবদাহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রনজিৎ বাওয়ালী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ খাঁন, বাংলাদেশ-ভারত চেম্বার সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, গদখালি ফুলচাষী সমিতির সভাপতি আব্দুর রহিম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নূর ইসলাম এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফকির শওকত।
ইত্তেফাক/আরএ
